× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারাগার থেকে মুক্তি পেলেন মুফতি আমির হামজা

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩ ১৩:০৭ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩ ১৩:১০ পিএম

মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত

মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ইসলামী বক্তা মুফতি আমির হামজা জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি কারাগার থেকে বের হন।

তার জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন। 

কাশিমপুর কারাগার সূত্রে জানা গেছে, আমির হামজা ২০২১ সালের ৩১ মে থেকে কাশিমপুর কারাগার বন্দি ছিলেন। তার হাজতি নং ছিল হাজতী নং-৮৬১/২১।

গত ৪ ডিসেম্বর ঢাকার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে জামিনের আদেশ দেন। পরে কাগজপত্র যাচাই-বাছাই করে আজ কারাগার হতে মুক্তি দেওয়া হয়েছে। মওলানা আমির হামজার বিরুদ্ধে (১) দারুসসালাম থানার মামলা নং-২৪(১০)২০ ২০, ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৮/৯/১০/ ১১ এবং (২) শেরেবাংলা নগর থানার মামলা নং-০৪(৫)২১, ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬(২) এর (আ)(ঈ)/৮/৯ রুজু আছে।

২০২১ সালের ২৪ মে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা