× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেহেরপুরে মাঠে খেলতে গিয়ে বুকে ফুটবল লেগে কলেজছাত্রের মৃত্যু

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩ ১৬:৪৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মেহেরপুরে গাংনীতে মাঠে খেলতে গিয়ে বুকে ফুটবল লেগে স্বপনীল আলী নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা জোড়পুকুরিয়া গ্রামের উত্তরপাড়ার মাঠে খেলতে গিয়ে  তার মৃত্যু হয়।

স্বপনীল আলী গাংনী উপজেলা জোড়পুকুরিয়া গ্রামের উত্তরপাড়ার কাওসার আলীর ছেলে ও সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বাড়ির পাশে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ ফুটবল বুকে লেগে মোটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে  কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা