× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণবাড়িয়া-১

বিএনপির বহিষ্কৃত নেতা একরামুজ্জামানের মনোনয়ন বৈধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ১৩:৫৪ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩ ১৪:০৩ পিএম

স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়।

একই আসনে দুই স্বতন্ত্র প্রার্থী নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রুমা আক্তার ও সাবেক সাধারণ সম্পাদক এ টি এম মনিরুজ্জামান সরকারের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম।

তাদের মনোনয়নপত্রে দাখিল করা এক শতাংশ ভোটারের স্বাক্ষরিত তালিকায় গড়মিল থাকায় তাদের মনোনয়ন বাতিল হয়েছে।

এই আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৈয়দ এ. কে. একরামুজ্জামান বলেন, ‘নাসিরনগরের মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তন এবং এলাকার উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন- আমি তাই করব। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

একরামুজ্জামান দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণায় গত ২৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে একরামুজ্জামানকে বহিষ্কার করে দলটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা