× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া-৪ আসন

হিরো আলমের মনোনয়ন বাতিল

বগুড়া অফিস

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ১৩:২১ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩ ১৪:৩৩ পিএম

 হিরো আলম। ফাইল ফটো

হিরো আলম। ফাইল ফটো

বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে। 

রবিবার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রয়োজনীয় কাগজপত্র ও সঠিক তথ্য উপস্থাপন না করায় তার মনোনয়ন বাতিল করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আশরাফুল হোসেন আলম দলীয় প্রার্থী হয়েও দলের নাম উল্লেখ করেননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটার তালিকাও জমা দেয়নি। দলীয় ফরমের মূল কপি জমা না দিয়ে ফটোকপি জমা দিয়েছেন। এছাড়া হলফনামায় তিনি তার স্বাক্ষর দেননি এবং সম্পদ বিবরণী ফরম জমা দেননি। এসব কারণে আশরাফুল হোসেন আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি চাইলে এই রায়ের বিপক্ষে আপিল করতে পারেন।’

মনোনয়ন বাতিল হওয়ার পর হিরো আলম বলেন, উকিল ভুল করেছে। তবে উকিল ভুল করা মানে আমি ভুল করেছি। হলফনামায় স্বাক্ষর করিনি। তারা চাইলেই এখানে আমার স্বাক্ষর নিতে পারত। বাতিল করেছে করুক। 

হিরো আলমের প্রার্থীতা বাতিল নতুন কিছু না বলেও উল্লেখ করে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ আমি ভোটের মাঠে থাকব। আমি আবারও আমার প্রার্থীতা ফিরেয়ে আনার চেষ্টা করব। আমি নির্বাচন কমিশনে আপিল করব। ওখানে না হলেও হাইকোর্টে গিয়ে প্রার্থীতা ফিরিয়ে আনব।’

হিরো আলম ভোটের আছে, ভোটের মাঠে থাকবে বলেও জানান তিনি। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলম। পরে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও অংশ নেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা