× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজার সৈকতে ভেসে এলো দম্পতির ভাসমান মরদেহ

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ১৩:১৪ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩ ১৩:৩৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এক পর্যটক দম্পতির ভাসমান মরদেহ উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা। রবিবার (৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সৈকতের লাবনী পয়েন্ট থেকে তাদের উদ্ধার করা হয়।

ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দম্পতিরা হলেন- আবুল কাসেম বকুল ও তার স্ত্রী সাবিকুন নাহার সুমা নাটোর পৌরসভার বনপাড়া এলাকার বাসিন্দা। 

এসআই মো. সিরাজ বলেন, ‘সৈকতের লাবনী পয়েন্টে দুজনের মরদেহ বালিয়াড়িতে পড়ে থাকতে দেখে ব্যবসায়ীরা। পরে তারা ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীকে খবর দেয়। তারপর বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে।’

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ বলেন, ‘মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত আবুল কাসেম বকুল ও তার স্ত্রী সাবিকুন নাহার সুমা নাটোর পৌরসভার বনপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তারা শনিবার সকালে কক্সবাজার ভ্রমণে আসেন এবং হোটেল সী-গালের ৩২৭ নাম্বার কক্ষটি ভাড়া নেন। রবিবার সকালে গোসলের উদ্দেশ্যে দুজন সৈকতে নামেন। পরে তাদের মৃত্যু হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা