× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরীক্ষার মধ্যে হঠাৎ অসুস্থ্য অর্ধশতাধিক ছাত্রী

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ১৭:৩৮ পিএম

অসুস্থ ছাত্রীদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। প্রবা ফটো

অসুস্থ ছাত্রীদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। প্রবা ফটো

গোপালগঞ্জের কোটালীপাড়ার একটি বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা চলাকালীন সময় অজানা রোগে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। এরা সবাই পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থী। পরীক্ষার ১ ঘন্টা পর হঠাৎ এক ছাত্রী বমি করে। এরপর একে একে অর্ধশতাধিক শিক্ষার্থী আক্রান্ত হয়। আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গোপালগঞ্জ ও বরিশালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা লিটন বাড়ৈ জানান, আক্রান্তদের পেনিক অ্যাটাক হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও বমি বমি ভাব লক্ষ্য করা গেছে। তবে ইতোমধ্যে অধিকাংশ শিক্ষার্থী সুস্থতার দিকে।

ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৫০/৬০ জন ছাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে। 

তিনি জানান, গতকাল ছিল ছাত্রীদের পরীক্ষা। পরীক্ষা চলাকালীন ছাত্রীরা একের পর এক অসুস্থ হয়ে পড়ে। তাদের তাৎক্ষনিকভাবে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামান অসুখের নাম বলতে না পারলেও তিনি যাদের চিকিৎসা দিয়েছেন তারা ভালো আছে বলে জানিয়েছেন। অসুস্থদের মধ্যে ৩৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকজনকে গোপালগঞ্জ ও বরিশালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পারিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তা বলেন, ৪০/৫০ জন শিক্ষার্থী শ্বাসকষ্টের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসে। তাদের চিকিৎসা দিয়ে সুস্থ্য করা হচ্ছে। অল্প সময়ের মধ্যে সবাই সুস্থ্য হয়ে উঠবে বলে আশা করেন তিনি।

অর্ধশতাধিক শিক্ষার্থীর আক্রান্ত হওয়ার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফেরদৌস ওয়াহিদ হাসপাতালে গিয়ে ছাত্রীদের খোঁজ-খবর নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা