× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বতন্ত্র প্রার্থী হলেই পেটানোর হুমকি ছাত্রলীগ নেতার

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ২১:৩৭ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ০০:০০ এএম

নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন। ছবি : সংগৃহীত

নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন। ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলেই পেটানোর হুমকি দিয়েছেন নরসিংদী জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমন। তার এই বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শহরের বাসাইল নরসিংদী ক্লাব লিমিটেডে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী সদর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুকে বিজয়ী করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এই বক্তব্য দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি জিএম তালেব হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম হিরু, জেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন ভূইয়া, নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম ভূইয়া, মোন্তাজ উদ্দিন ভূইয়া, এস এম কাইয়ুমসহ আরও অনেক নেতাকর্মী।

প্রধানমন্ত্রী স্বতন্ত্র নির্বাচন করার অনুমতি দেয়ার পরও ছাত্রলীগ সভাপতির এমন বক্তব্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। সামাজিক মাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে পক্ষে- বিপক্ষে আলোচনা ও সমালোচনা।

এই বিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন বলেন, ‘আমার বক্তব্য হচ্ছে যারা নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হবে; আমি মনে করি তারা মুক্তিযুদ্ধের বিরোধী, বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে তারা অবস্থান করছেন। আমি তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছি, আমার জেলা ছাত্রলীগ তাদের বাধাগ্রস্ত করবে। নৌকাকে পাস করানোর জন্য যা যা করার দরকার তাই করব। প্রধানমন্ত্রী যে বলছে, দলীয় লোক স্বতন্ত্র প্রার্থী হতে পারবে; এমন অথেনটিক কোন তথ্য আমার জানা নেই।’

এ দিকে এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন বলেন, ‘এমন বক্তব্যের সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। পরে আমি সভায় যোগাদান করেছি।’ 

নরসিংদীর জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ড. বদিউল আলম বলেন, ‘নির্বাচনী আচরণ পরের বিষয়, স্বাভাবিকভাবে কেউ কাউকে পেটানোর হুমকি দিলেই; সেটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। যে প্রার্থীকে হুমকি দিয়েছেন, সে যদি পুলিশে লিখিত অভিযোগ করেন; তাহলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা