× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেডিকেল শিক্ষার্থীর প্রাণ গেল ট্রাকচাপায়

বরিশাল অফিস

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ১৯:৪৬ পিএম

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক শিক্ষার্থী ট্রাকচাঁপায় নিহতের ঘটনায় সহপাঠিরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। প্রবা ফটো

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক শিক্ষার্থী ট্রাকচাঁপায় নিহতের ঘটনায় সহপাঠিরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। প্রবা ফটো

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক শিক্ষার্থী ট্রাকচাঁপায় নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহপাঠিরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। নিহত তৌফিক আহম্মেদ শুভ ৪৮তম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোমা এলাকার মো. মতিউর রহমানের ছেলে তিনি। এছাড়া মো. মিজানুর রহমান নামে এক অটোরিকশাচালক এই দুর্ঘটনায় আহত হয়েছেন

সোমবার (২৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড বৈদ্যপাড়ার প্রবেশমুখে দুর্ঘটনায় পড়েন তারা। 

কোতোয়ালী মডেল থানার এসআই আরাফাত হোসে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অটোরিকশায় করে শুভ নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। বৈদ্যপাড়া গলির মুখে গতিরোধক রয়েছে। নথুল্লাবাদ থেকে বিপরীতগামী পানির ট্যাংকবাহী ট্রাকটি গতিরোধকের উপর দিয়ে না গিয়ে রং সাইডে গেলে মুখোমুখি অটোরিক্সাকে চাঁপা দেয়। এতে অটোরিক্সা থেকে ছিটকে পড়া শুভর মাথা ট্রাকের চাকার নিচে পড়ে। ঘটনাস্থলে শুভর মৃত্যু হয়। আহত হন অটোরিক্সার চালক মিজানুর রহমান। তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনার পর ট্রাকসহ চালক রিয়াজকে আটক করা হয়েছে। তাকে আসামী করে মামলা করেছেন নিহত শুভর খালু মুহাম্মদ আলাউদ্দিন। বেপরোয়া গতিতে যানবাহন চালিয়ে মৃত্যু ঘটানোর অভিযোগে করা হয়েছে। আসামী রিয়াদকে আদালতে পাঠানো হয়। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাবিবুর রহমান চৌধুরী আসামীকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। রিয়াজ মাগুরা সদর থানার সিংহডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

দুর্ঘটনার প্রতিবাদে ও বিচার দাবিতে মঙ্গলবার দুপুরের পর নগরীর আমতলা মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান শুভর সহপাঠীরা। এ কারণে সোয়া একটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত গুরুত্বপূর্ন তিনটি সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা আমতলার মোড় এলাকায় অবস্থান নেওয়ায় বরিশাল নগরীর বান্দ রোড, বরিশাল-ঢাকা ও বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ও কলেজের অধ্যক্ষ ফায়জুল বাশারের আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা