× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন খালেদা জিয়ার উপদেষ্টা একরামুজ্জামান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩ ২১:৩৪ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩ ২২:০৩ পিএম

খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান।

খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের জন্য সোমবার (২৭ নভেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এদিকে সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে পুলিশের করা একটি বিস্ফোরক মামলায় হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

সৈয়দ এ কে একরামুজ্জামান বলেন, ‘আমি জামিন পেয়েছি, ঢাকায় যাচ্ছি। নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে এই মুহূর্তে বলার মতো কিছুই নেই। এখনোই সবকিছু স্পষ্ট করতে চাচ্ছি না।’ 

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বর্তমান সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন। এবারও তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। তবে এই আসনে মাঠপর্যায়ে একরামুজ্জামানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এই আসনের সাবেক সংসদ সদস্য সাফি মাহমুদও তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন নিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা