× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩ ১০:০৫ এএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩ ১১:২৬ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরার আশাশুনিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাইনতোলার বিলে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম খোকন সানা। তিনি বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামের কেয়ামুদ্দিন সানার ছেলে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আমন ধানের ক্ষেতে ব্যাপকহারে ইঁদুরের উপদ্রব বৃদ্ধি পায়। খোকন তার জমিতে ইঁদুর মারতে কারেন্ট সংযোগ দেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে ইঁদুরের অবস্থা দেখতে গিয়ে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই খোকন মারা যান।

ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে। তবে পরিবারের কোনো অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা