× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে পু‌লিশ হেফাজ‌তে ট্রাকচালকের মৃত্যুর অভিযোগ

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ১৪:০৭ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩ ১৪:১৫ পিএম

ঘাটাইল থানা। ছবি : সংগৃহীত

ঘাটাইল থানা। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে বালুবাহী ট্রাকচালক‌ সুমন মিয়াকে আট‌ক করে পু‌লিশ হেফাজতে নেওয়ার পর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২২ নভেম্বর) রাত ৮টার দি‌কে বালুবাহী ট্রাকসহ তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর রাত সাড়ে ১০টায় থানা হেফাজতে তার মৃত্যু হয়।

ট্রাকচালক সুমন তিনি উপজেলার জামু‌রিয়া এলাকার গোলাম মোস্তফার ছেলে। 

জানা যায়, উপজেলার সাগরদী‌ঘি থেকে দুইটি বালুবাহী ট্রাক ঘাটাইল ক‌লেজ‌ মোড় এলাকায় আসার পর আটক করে পু‌লিশ। প‌রে চা‌লকসহ দুইটি ট্রাক থানায় নেওয়া হয়। এরপর ট্রা‌কের কাগজপত্র দেখে পু‌লিশ। এরপর এক‌টি ট্রা‌কের চা‌লক সুমন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। 

আরেক ট্রাকের চা‌লক নিহত সুমনের চাচাতো ভাই সুজন মিয়া বলেন, ‘আমরা ট্রাক নি‌য়ে ক‌লেজ‌ মোড় আসার পরই পু‌লিশ আটক ক‌রে থানায় নি‌য়ে যায়। এরপর কাগজপত্র যাচাই-বাছাই ক‌রে। এক‌টি গা‌ড়ির কাগজপত্র না থাকায় বা‌ড়ি‌তে লোক পাঠা‌নো হয়। এ সময় ভ‌য়ে সুমন অসুস্থ হ‌য়ে প‌ড়ে। পু‌লিশ‌কে বারবার বলেছি সুমন অসুস্থ তারপরও কোনো ব্যবস্থা নেয়‌নি।’ 

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবা‌সিক মেডিকেল অফিসার শ‌হিদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে জানান, হাসপাতা‌লে আনার আগেই ওই চালকের মৃত‌্যু হ‌য়ে‌ছে। 

জামু‌রিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান শ‌হিদুল ইসলাম খান হে‌স্টিংস বলেন, ‘খবর পে‌য়ে হাসপাতা‌লে গি‌য়ে সুমনের মর‌দেহ দেখ‌তে পে‌য়ে‌ছি। কী কারণে তার মৃত‌্যু হয়েছে সেটা তদন্ত করলে জানা যাবে।’

এ বিষয়ে জানতে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসাইনের মুঠোফোনে একাধিকবার কল করা হ‌লেও তি‌নি রি‌সিভ ক‌রেন‌নি। 

ঘাটাইল উপ‌জেলার নির্বাহী কর্মকর্তা ইর‌তিজা হাসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ড্রাম ট্রাক চলাচল নি‌ষিদ্ধ ছিল। সেই অনুযায়ী পু‌লিশ দুইটি ট্রাক আটক করে থানায় নিয়ে যায়। এরপর সেখানে একজন অসুস্থ‌ হয়ে পড়ে। এরপর পু‌লিশ  তাকে উপজেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নিলে চি‌কিৎসক মৃত ঘোষণা করেন। মারা যাওয়া সুমন আগে থেকে অসুস্থ‌ ছিলেন বলে তার প‌রিবার জানিয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা