× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেমিকের সঙ্গে পালিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ২১:৩৭ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ২১:৪৪ পিএম

প্রেমিকের সঙ্গে পালিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

দিনাজপুরে বিয়ে দেওয়ার কথা বলে তুলে নিয়ে প্রেমিকের সামনে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। ভিকটিম এখন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ছয়জনের বিরুদ্ধে বুধবার (১৫ নভেম্বর) রাতে থানায় মামলা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সদরে। 

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় চিরিরবন্দর উপজেলা শহরের তেলীপুকুর এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পেছনে এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই মেয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রেমিক চিরিরবন্দর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। 

ভুক্তভোগী ওই তরুণী জানান, পঞ্চগড়ের মাসুদ রানা নামে একজনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার সকালে মাসুদ রানা পঞ্চগড় থেকে চিরিরবন্দরে তাদের বাসায় এসে বাবা-মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু তরুণীর পরিবার বিয়েতে সম্মতি না দেওয়ায় রাত সাড়ে ৯টায় মাসুদের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে প্রথমে চিরিরবন্দর রেলস্টেশনে আসেন। পঞ্চগড় আসার কোনো ট্রেন না পাওয়ায় হাঁটাপথে উপজেলার ঘুঘরাতলী এলাকায় বটগাছের নিচে বসে ইজিবাইকের জন্য অপেক্ষা করতে থাকেন। এ সময় স্টেশন থেকে দুটি ছেলে তাদের অনুসরণ করে। 

পরে তাদের সঙ্গে যোগ হয় মাস্ক পরা আরও তিনজন। তাদের মধ্যে মবিন নামের একজন বলে, তোমাদের পালিয়ে যাওয়ার দরকার নেই। আমরা তোমাদের বিয়ে দেব। এ প্রস্তাবে রাজি না হলে তারা ওই তরুণী ও তার প্রেমিককে মারধর শুরু করে। একপর্যায়ে জোর করে একটা ভ্যানে তুলে মোবাইল কেড়ে নেয়। এরপর একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায় তারা। সেখানে ওই তরুণীর সঙ্গে থাকা যুবকটিকে অন্যত্র আটকে রেখে তরুণীকে ধর্ষণ করা হয়। পরে তাকে সেখানে ফেলে রেখে মোবাইল দিয়ে চলে যায় তারা। পরে ওই যুবক ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা