× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় শাহ ফতেহ আলী পরিবহনের বাস ভাঙচুর

বগুড়া অফিস

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ০৯:০০ এএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩ ১০:৫৮ এএম

সোমবার রাতে শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

সোমবার রাতে শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

বগুড়ায় শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তবে ক্ষতিগ্রস্ত বাসটি যাত্রী নিয়েই ঢাকার পথে রওনা হয়।

সোমবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বনানী এলাকায় এ ঘটনা ঘটে।

শাহ ফতেহ আলী পরিবহনের ম্যানেজিং ডিরেক্টর এবং জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বেশ কয়েকজন যাত্রী নিয়ে শাহ ফতেহ আলী পরিবহনের বাস ঢাকার পথে রওনা হয়। পথিমধ্যে শাহ সুলতান কলেজ এলাকায় পৌঁছালে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাসের জানালার কাচ ভেঙে যায়। পরে যাত্রীদের কথা চিন্তা করে ওই বাস নিয়েই ঢাকার পথে রওনা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।’

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘শাহ ফতেহ আলী বাসে ইটপাটকেল নিক্ষেপের ঘটনার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা