মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩ ২২:৪৮ পিএম
প্রবা ফটো
হবিগঞ্জের মাধবপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১৩তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
মাধবপুর উপজেলার সব ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উপজেলা উদ্যোক্তা কমিটির উপদেষ্টা ও মাধবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মহিউদ্দিন আহাম্মেদ, উপজেলার সভাপতি এএইচএম শফিকুল ইসলাম, নোয়াপাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সৈয়দ মো. রাসেল প্রমুখ।
সরকার সারা দেশে হাতের কাছে তথ্য সেবা পৌঁছে দিতে আজ থেকে ১৩ বছর আগে চালু করে ইউনিয়ন ডিজিটাল সেন্টার। বর্তমানে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে জনগণ সহজেই পাচ্ছে জন্মনিবন্ধন সনদ, সরকারি ও বেসরকারি পর্যায়ের বহু অনলাইন সেবা।