রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩ ২০:১৬ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩ ২১:৪৯ পিএম
তৃণমূল বিএনপির উঠান বৈঠকে বক্তব্য দেন তৃণমূল দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার। প্রবা ফটো
তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে। তৃণমূল বিএনপি অন্যদলগুলোর সঙ্গে জোট হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে।
শুক্রবার (১০ নভেম্বর) বিকালে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকার খন্দকার বাড়িতে তৃণমূল বিএনপির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তৈমূর আলম খন্দকার বলেন, ‘যদি নির্বাচন আয়োজন ২০১৪ ও ২০১৮ সালের মতো হয় তাহলে তৃণমূল বিএনপি অংশ নেবে না। নির্বাচন আয়োজন সুষ্ঠু হলে ৩০০ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী দেওয়া হবে। রূপগঞ্জের মানুষ চাইলে আমি প্রার্থী হয়ে নির্বাচন করব।’
তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, ‘বিআরটিসি চেয়ারম্যান থাকা অবস্থায় রূপগঞ্জের মানুষকে চাকরি দিয়ে আমি ২৮ মাস জেল খেটেছি। বিএনপির নীতি ঠিক রেখে পদ্ধতি পরিবর্তণ করে তৃণমূল বিএনপি পরিচালনা করা হবে। রাজনীতি আমার রক্তে মিশে আছে তাই আমাকে তো রাজনীতি করতেই হবে। এ কারণে আমি তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছি।’
সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী মেম্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তৃনমূল্য বিএনপি যুগ্ন মহাসচিব মো. ফয়েজ উদ্দিন, বাংলাদেশ রিপাবলীকান পার্টির চেয়ারম্যান আবু হানিফ হৃদয়, শাহানা আক্তার রেহেনা, রূপগঞ্জ থানা ওলামাদল সাধারণ সম্পাদক আব্দুল হাই, মোহাম্মদ ফারুক, কামাল খান, মো. বুলু, মো. লিটন প্রমুখ।