× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিরোজপুর জেলা হাসপাতাল

ছাদের পলেস্তারা খসে আহত রোগীর মৃত্যু, স্বজনদের ক্ষোভ

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ১৮:২৭ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩ ১৯:১৯ পিএম

পিরোজপুর জেলা হাসপাতালে ছাদের পলেস্তারা খসে আহত রোগী আকবর আলী মারা গেছেন। প্রবা ফটো

পিরোজপুর জেলা হাসপাতালে ছাদের পলেস্তারা খসে আহত রোগী আকবর আলী মারা গেছেন। প্রবা ফটো

পিরোজপুর জেলা হাসপাতালের কেবিনের ছাদের পলেস্তারা খসে আহত রোগী আকবর আলী মারা গেছেন। মঙ্গলবার রাত ১টার দিকে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে তার মৃত্যু হয়। আকবর আলী সদর উপজেলা কদমতলা এলাকার বাসিন্দা ছিলেন। বুধবার (৮ নভেম্বর) তার ভাইয়ের ছেলে মনজুরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তারা কোনো আইনি পদক্ষেপ নেবেন না বলেও জানিয়েছেন। 

মনজুরুল ইসলাম বলেন, ‘সোমবার বিকালে জেলা হাসপাতালের মুক্তিযোদ্ধা কেবিনের ছাদের পলেস্তারা খসে চাচার শরীরের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। ওই দিন রাত ১টার দিকে তাকে প্রথমে খুলনার গরীব নেওয়াজ হাসপাতাল ও পরে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কোনো চিকিৎসা না পাওয়ায় রাত ১২টার পর আবু নাসের হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসা শুরুর আগেই রাত ১টার সময় মারা যান তিনি।’ 

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘জেলা হাসপাতালের অব্যবস্থাপনার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। তারা যদি হাসপাতাল ভবনের এই অবস্থা মনিটরিং করত, তাহলে এ দুর্ঘটনা ঘটত না।’ 

এ ব্যাপারে জানতে জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিজাম উদ্দিনের মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। সিভিল সার্জন হাসানাত ইউসুফ জাকী বলেন, ‘আকবর আলী হার্ট ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এমন দুর্ঘটনা হবে বুঝতে পারিনি। ছাদের পলেস্তারা খসে পড়ার মতো কোনো লক্ষণও ছিল না। আকস্মিক এ দুর্ঘটনায় আমরা দুঃখিত।’ এর আগে তিনি বলেছিলেন, ‘সামান্য পলেস্তারা খসে এক রোগীর শরীরের ওপর পড়েছে। এ ঘটনায় রোগী সামান্য আহত হয়েছে। তবে তা গুরুতর নয়।’

এ ঘটনায় আকবর আলীর স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছিলেন। তার নাতি মহসিন হোসেন বলেছিলেন, ‘হৃদরোগের সমস্যা নিয়ে দাদা রবিবার দুপুরে জেলা হাসপাতালে ভর্তি হন। সোমবার বিকালে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় নেওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় হঠাৎ করেই ছাদের পলেস্তারার একটি বড় অংশ ধসে দাদার খাটের ওপর পড়ে। এতে তার বাঁ পা ভেঙে যায়। এ ঘটনায় লোহার খাটটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের কেউই ঘটনাস্থলে যায়নি। কোনো খোঁজখবর নেয়নি।’

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একটি সূত্র জানায়, সোমবার বিকালে হঠাৎ বিকট শব্দে বিশালাকৃতির এক খণ্ড পলেস্তারা আকবর আলীর শরীরের ওপর ভেঙে পড়ে। এতে তার বাম হাঁটুর ওপরের অংশ থেতলে যায়। প্রচুর রক্তক্ষরণের কারণে তাকে এক ব্যাগ রক্ত দিয়ে দ্রুত খুলনায় পাঠানো হয়।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা