× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুর জাতীয় পার্টির সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩ ১৯:৪৯ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩ ২০:১৪ পিএম

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন উপজেলা জতীয় পার্টির সিনিয়র সহসভাপতি চৌধুরী আহম্মদ উল্যা। প্রবা ফটো

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন উপজেলা জতীয় পার্টির সিনিয়র সহসভাপতি চৌধুরী আহম্মদ উল্যা। প্রবা ফটো

লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মাহমুদুর রহমান মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে রামগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়। 

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি চৌধুরী আহম্মদ উল্যা, সহসভাপতি মো. আনোয়ার পাটওয়ারী, পৌর জাতীয় পার্টির সহসভাপতি খবির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাঞ্চনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মজিবুল হক শেখ।

চৌধুরী আহম্মদ উল্যা বলেন, ‘মাহমুদ কখনোই দল বা নেতাকর্মীদের জন্য কাজ করেননি। ব্যক্তিস্বার্থেই তিনি রাজনীতি করছেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাপা ছেড়ে বিএনপিতে যোগ দেন। বিএনপিতে গিয়ে স্বার্থ হাসিল করতে না পেরে তিনি ফের জাপাতে যোগ দিয়েছেন। জাপার চেয়ারম্যান জিএম কাদের তার আত্মীয়। সম্পর্কের জেরে তিনি জেলা ও উপজেলা কমিটির সভাপতির পদ বাগিয়ে নিয়েছেন। এখন তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইছেন। ’

তিনি বলেন, ‘মাহমুদ দলের তৃণমূল পর্যায়ে কোনো নেতাকর্মীর মূল্যায়ন করেন না। কারও সঙ্গে তার যোগাযোগও নেই। তার প্রতিহিংসার শিকার হয়ে দলের ত্যাগী ও সিনিয়র নেতাকর্মীরা রাজনীতি থেকে সরে গিয়েছেন। দল থেকে যেন কোনোভাবেই আগামী নির্বাচনে তাকে মনোনয়ন না দেয়, সে দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে তাকে রামগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।’

জেলা জাতীয় পার্টির সভাপতি মাহমুদ রহমান মাহমুদ বলেন, ‘সম্মেলনের মাধ্যমে আমি জেলা কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছি। যারা আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে, তারা দলের কেউ নয়। তাদের নামের পাশে উল্লেখিত পদগুলো ভুয়া। রাজনৈতিক প্রতিহিংসা থেকে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা