× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ১৬:৫৩ পিএম

আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ। প্রবা ফটো

আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ। প্রবা ফটো

ন্যুনতম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকার আশুলিয়ায় সপ্তম দিনের মত সড়ক অবরোধের চেষ্টা করেছে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের কাঁদানে গ্যাস ও ছররা গুলিতে অন্তত তিনজন আহত হয়েছেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা এ সময় বেশ কয়েকটি কারখানার ফটক ভাঙচুর করেন।

 শনিবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ছয়তলা এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত তিনজন হলেন- আমির হোসেন, শামিম ও তাজউদ্দিন। আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে তারা চিকিৎসাধীন আছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়ার জামগড়া এলাকার বেশ কয়েকটি কারখানায় সকাল থেকে কাজ শুরু করেন শ্রমিকেরা। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা হাজিরা দিয়েই বের হয়ে যান। পরে তারা টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। 

এ সময় পুলিশ সদস্যরা তাদের সড়ক থেকে সরে যাওয়ার নির্দেশ দিলেও তারা তা অমান্য করে বিক্ষোভ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বিক্ষোভকারীদের দিকে এ সময় ছররা গুলিও ছোড়ে পুলিশ।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের চিকিৎসক জয় ভট্টাচার্য বলেন, সকালে তিনজন স্প্রিন্টারের আঘাত পাওয়া রোগী পেয়েছি। তাদের মধ্যে একজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। বাকি দুজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত শামিম বলেন, খালাতো ভাইয়ের সঙ্গে জামগড়া এলাকায় গিয়েছিলাম। এমন সময় পুলিশ গ্যাস ছুড়লে মাটিতে বসে পড়ি। পরে দেখি পিঠ জ্বলতেছে, রক্ত বের হচ্ছে।

আহত আমির হোসেন পেশায় ভ্যান চালক। তিনি বলেন, বাইপাইল থেকে যাত্রী নিয়ে ছয়তলায় যাই। সেখানে গিয়ে শ্রমিক আন্দোলনের মুখে পড়ি। এ সময় পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে আমি গুলিবিদ্ধ হই। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে নিয়ে আসে।

ফটক ভাঙচুর হওয়া প্রাইম ক্যাপ বিডি লিমিটেডের নিরাপত্তারক্ষী মো. রায়হান বলেন, আমাদের কারখানায় সকাল থেকেই কাজ চলছিল। সকাল ১০টার দিকে কিছু শ্রমিক কারখানার সামনে এসে আমাদের শ্রমিকদের বের হতে বলে। কেউ বের হননি। এরপর বাইরের শ্রমিকেরা গেট ভাঙচুর করেন। পুলিশ ধাওয়া দিলে তারা চলে যায়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে নেমে সড়ক অবরোধ ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। 

শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি বলেন, সকালে আশুলিয়ায় পোশাক কারখানা খোলার পর শ্রমিকরা হাজিরা দিয়ে কারখানা থেকে বের হয়ে রাস্তায় জড়ো হচ্ছিলেন। পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা