× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রলবোমা হামলা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩ ১৪:৪১ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩ ১৫:২৬ পিএম

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রলবোমা হামলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে মুক্তিযোদ্ধা কার্যালয় ও ২টি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপি ও জামায়াতের দিকেই অভিযোগ তুলেছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা।

শুক্রবার (২ নভেম্বর) রাতের কোনো এক সময় শাহজাদপুর উপজেলার পোরজনা বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধা কার্যালয়, ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় এবং বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে আলামত সংগ্রহ করে। পরে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, থানার ওসি মো. খায়রুল বাসার ও পরিদর্শক তদন্ত মো. সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিতি হন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, পৌর ছাত্রলীগের সভাপতি রানা শেখ, পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক নুর হোসেন রুবেল, পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক সুনীল সাহা, বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মামুন বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল হাশেম বকুল প্রমুখ।


তারা বলেন, স্বাধীনতা বিরোধী বিএনপি ও জামায়াত চক্র দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, খুন, নৈরাজ্যের ধারাবাহিকতায় আমাদের স্বাধীনতার নায়ক বীর মুক্তিযোদ্ধাদের কার্যালয়ে ও পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় এবং বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা করেছে।

আওয়ামী লীগ নেতাদের অভিযোগ অস্বীকার করে শাহজাদপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সরকারের হামলা, মামলা এবং নির্যাতনে আমাদের নেতাকর্মীরা এখন ঘরছাড়া। সরকার একতরফা নির্বাচন করার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের নামে নতুন মামলা দিয়ে হয়রানি করতেই এমন নাটক সাজিয়েছে।

শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে আলামত হিসেবে বেশ কয়েকটি পেট্রোল বোমার খালি বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা