× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আড়াইহাজারে মিস ফায়ারে কনস্টেবল আহত

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১৬:১৪ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ১৭:০৮ পিএম

আড়াইহাজার থানা। ছবি : সংগৃহীত

আড়াইহাজার থানা। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কনস্টেবলের মিস ফায়ারে টিপু সুলতান নামের আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত কনস্টেবলের শরীরে কয়েকটি রাবার বুলেট লেগেছে। 

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আড়াইহাজার থানায় এ ঘটনা ঘটে।

ওই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় ফিরেছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানউল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে আড়াইহাজার থানার পুলিশ কনস্টেবল শটগান পরিস্কার করছিলেন। এ সময় শটগান থেকে অসাবধানতাবশত গুলি বের হলে কনস্টেবল টিপু সুলতান আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘কনস্টেবল টিপু সুলতান খুব সামান্য আঘাত পেয়েছিলেন। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দিয়েছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা