× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেরানীগঞ্জে বিএনপির অবরোধে ট্রাক ভাঙচুর

কেরানীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ০৯:৪২ এএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ১০:৫৯ এএম

প্রবা ফটো

প্রবা ফটো

বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকার কেরানীগঞ্জে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা একটি মালবাহী ট্রাক ভাঙচুর করেন।

বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রোহিতপুর ইউনিয়নের পোড়াহাটি এলাকায় গুলিস্তান-নবাবগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

অবরোধে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা মডেল বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ত্রিবুদ্দিন রোমান। এতে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আবুল হাসনাত, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা কামাল মন্টু, ঢাকা জেলা মহিলা দলের সদস্য সাবেরা বেগমসহ অন্য নেতারা।

এ ছাড়া ভোর সাড়ে ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁওয়ে অজ্ঞাত দুষ্কৃতকারীরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিতে অগ্নিসংযোগ করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা