× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের চার দিন পর যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩ ১০:৩৮ এএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩ ১০:৫১ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মেহেরপুরে নিখোঁজের চার দিন পর মুজিবনগর উপজেলায় মো. বিজন নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিশ্বনাথপুর গ্রামের একটি বাঁশবাগানের গর্তের পাশে বস্তাবন্দি অবস্থায় রবিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

২৬ বছর বয়সি মো. বিজন মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন।

ওসি জানান, ২৬ অক্টোবর বিকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন বিজন। সন্ধ্যা পর্যন্ত পরিবারের সঙ্গে তার যোগাযোগ থাকলেও রাত থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্ধান চেয়ে ২৭ অক্টোবর তার চাচা ইউনুস আলী মুজিবনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রবিবার দুপুরে বিশ্বনাথপুর গ্রামের ভাদু মল্লিক তার বাঁশবাগানের পাশে ঘাস কাটতে যান। এ সময় সেখান থেকে দুর্গন্ধ বের হতে থাকে। কাছে গিয়ে বস্তাবন্দি অবস্থায় গর্তের পাশে কিছু একটা দেখেন। বিকালে গ্রামের একটি চায়ের দোকানে বিষয়টি জানান তিনি। সন্ধ্যার দিকে তারা মুজিবনগর থানা পুলিশে খবর দেন। রাতেই ঘটনাস্থলে আসে মুজিবনগর থানা ও ডিবি পুলিশের একটি দল। রাত ১২টার দিকে বস্তা থেকে মরদেহ বের করা হয়। পরে পরিবারের সদস্যরা নিশ্চিত করেন মরদেহটি বিজনের।

ওসি আরও জানান, বিজনকে হত্যা করে গুম করা হয়েছিল। এ ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে। তদন্তের কারণে এখনই তা জানানো সম্ভব হচ্ছে না। তাদের গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে পুলিশ। তবে হত্যার সঠিক কারণ জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা