চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩ ১৪:৩২ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩ ১৫:০৬ পিএম
চট্টগ্রামের আনোয়ারার কেইপিজেড মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা
চট্টগ্রামবাসীর জন্য উপহার নিয়ে এসেছি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের ভাষায় বলেন, দইজ্জার তলদি গাড়ি চলের। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে এখন গাড়ি নিয়ে বাড়ি যেতে পারবেন।
শনিবার (২৮ অক্টোবর) দুপুরে পৌনে ১২টায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা প্রান্তে টানেলের ফলক উন্মোচনের পর আনোয়ারার কেইপিজেড মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি তো সব হারিয়েছি। মা, বাবা, দশ বছরের ভাইসহ সবাইকে হারিয়েছি। আমি বিদেশে ছিলাম তাই বেঁচে গেছি।
তিনি আরও বলেন, বাবু ভাই, কায়সার ভাই, পুলিন দেসহ চট্টগ্রামসহ অনেকের কথা মনে পড়ছে। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
স্বপ্নের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ শনিবার দুপুর পৌনে ১২টায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা প্রান্তে টানেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইচটিপে টানেলের পর্দা উন্মোচনের সঙ্গে সঙ্গে দিনের আলোকে আরও উদ্ভাসিত করে তোলে আতশবাজি। পরে টোল দিয়ে গাড়িতে করে টানেল পার হন সরকারপ্রধান। এ সময় নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সেখানে আনোয়ারার কেইপিজেড মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।