× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ, মোংলায় সতর্ক সংকেত

মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩ ১২:২৬ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩ ১২:৫২ পিএম

মোংলা সমুদ্রবন্দর। প্রবা ফটো

মোংলা সমুদ্রবন্দর। প্রবা ফটো

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমেই ঘনীভূত হচ্ছে। গভীর নিম্নচাপটির কেন্দ্রে বাতাসের গতিবেগ একটানা ৫০ থেকে ৬০ কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সাগর উত্তাল হয়ে উঠেছে। নিম্নচাপের প্রভাবে সোমবার (২৩ অক্টোবর) ভোর থেকে মোংলা সমুদ্রবন্দরের কাছাকাছি উপকূলীয় এলাকাজুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সঙ্গে উপকূলে বয়ে যাচ্ছে হালকা-মাঝারি ঝোড়ো বাতাসও। 

এদিকে এ নিম্নচাপের কারণে মোংলা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, ’গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিগনাল বাড়লে সেই সঙ্গে বাড়বে বৃষ্টি-বাতাসও। আপাতত এক নম্বর সিগনাল জারি রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা