লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ০০:০৪ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩ ১০:৪৬ এএম
নিহত জুনাইদুর রহমান রনি। প্রবা ফটো
চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (২০ অক্টোবর) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজশিক্ষার্থীর নাম জুনাইদুর রহমান রনি। তিনি লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রহমানিয়া পাড়ার বাসিন্দা এবং চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ইরফান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, দুই বন্ধু বিকালে মোটরসাইকেলে আজিজনগরে অবস্থিত চেয়ারম্যান লেকে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।