× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্বশুরের সম্পত্তির ভাগ পেতে পুত্রবধূর সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩ ১৯:৫৬ পিএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩ ২২:২৭ পিএম

জামালপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন শামীমা আক্তার ডলি মোশারফ। প্রবা ফটো

জামালপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন শামীমা আক্তার ডলি মোশারফ। প্রবা ফটো

জামালপুরের ইসলামপুরে সাবেক ভূমি প্রতিমন্ত্রী প্রয়াত রাশেদ মোশারফের রেখে যাওয়া জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে পারিবারিক বিরোধের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন তার ছোট ছেলের স্ত্রী। শনিবার (১৪ অক্টোবর) বিকালে জামালপুর প্রেস ক্লাব মিলনায়তনে জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন শামীমা আক্তার ডলি।

শামীমা আক্তার ডলি প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশারফের ছোট ছেলে ইসলামপুর পৌরসভার সাবেক মেয়র মরহুম সাজেদ মোশারফের স্ত্রী ও ঢাকার কলাবাগান থানা দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ডলিসহ তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেন তার ভাসুর আওয়ামী লীগ নেতা জাবেদ মোশারফ রুপকের বিরুদ্ধে। রুপক ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য।

সংবাদ সম্মেলনে শামীমা আক্তার ডলি বলেন, ‘আমার শ্বশুরের রেখে যাওয়া সম্পত্তি থেকে আমার ছেলেমেয়েকে বঞ্চিত করা হয়েছে। আমার শ্বশুর মরহুম রাশেদ মোশারফের রেখে যাওয়া সম্পত্তি একাই ভোগদখল করে আসছে তার বড় ছেলে রুপক। এমনকি গ্রামের বাড়ি ইসলামপুরের মোশারফগঞ্জের বাড়ি তালাবদ্ধ করে আমাদের প্রবেশ করতে বাধা দিচ্ছে। আমার স্বামীর কবলাকৃত সম্পত্তি আমার ভাসুর জাল দলিল করে অন্যত্র বিক্রির পাঁয়তারা করছে। আমার শাশুড়িকে দেখাশোনার নাম করে তার সম্পত্তির অংশ লিখে নিয়ে পৈতৃক সম্পত্তির অধিকার থেকে আমার ছেলেমেয়েদের বঞ্চিত করেছে।’

তিনি আরও বলেন, ‘ইসলামপুরে আজাদ মার্কেটের জায়গা আমার স্বামীর নামে কবলাকৃত ও দখলে রয়েছে। আমার স্বামী মারা যাওয়ায় ওই সম্পত্তির সোয়া শতাংশ আমার শাশুড়ি আইন মোতাবেক মালিক হয়। জমির সেই অংশটুকু বাজারমূল্যে দাম দিয়ে আমি কিনে নেওয়ার কথা বললে আমার ভাসুর অন্যত্র বিক্রি করে দেওয়ার পাঁয়তারা করছে। জমির দখল ছেড়ে দেওয়ার জন্য আমিসহ আমার ছেলেমেয়েদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ বিষয়ে জাবেদ মোশারফ রুপক বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয় ও ভিত্তিহীন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা