× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বহুমুখী সেবা দেওয়ার অঙ্গীকার চট্টগ্রাম জেলা পরিষদের নতুন চেয়ারম্যানের

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২ ১৮:০২ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২২ ১৯:১২ পিএম

বহুমুখী সেবা দেওয়ার অঙ্গীকার চট্টগ্রাম জেলা পরিষদের নতুন চেয়ারম্যানের

চট্টগ্রাম জেলা পরিষদ থেকে বহুমুখী সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। নির্বাচনের আগে ঘোষিত ১২ দফা কর্মপরিকল্পনা অক্ষরে অক্ষরে পালন করার কথাও জানান তিনি।

বুধবার (১৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এটিএম পেয়ারুল ইসলাম।

তিনি বলেন, আমার সেবার আকার হবে বহুমুখী। নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত ১২ দফায় আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এ ১২ দফা আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব।

এটিএম পেয়ারুল ইসলাম ঘোষিত ১২ দফা কর্মসূচির মধ্যে রয়েছে, জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বন্টন, আয়বর্ধক প্রকল্প গ্রহণ, বিজ্ঞানসম্মত কৃষিজ কার্যক্রম প্রসার, শিক্ষার মানোন্নয়ন, মাঠ সংস্কার, জনপ্রতিনিধিদের সম্মানী ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা রাখা, স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার ব্যবস্থা নেওয়া, জেলা পরিষদে লোকবল বৃদ্ধি, গ্রিন চট্টগ্রাম গড়ে তোলা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য মাজহারুল হক শাহ চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী, প্রকৌশলী প্রবীর সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী প্রমুখ।

প্রবা/আরএম/টিই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা