× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উখিয়ায় অপহৃত ব্যবসায়ী উদ্ধার, অপহরণ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কক্সবাজার অফিস

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ২০:০৮ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৩ ২১:০৭ পিএম

অপহরণ চক্রের ২ সদস্য গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রবা ফটো

অপহরণ চক্রের ২ সদস্য গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রবা ফটো

কক্সবাজার থেকে অপহৃত এক ব্যবসায়ীকে উখিয়া থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়া এলাকা থেকে ব্যবসায়ীকে উদ্ধার ও দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়া এলাকার নইমুদ্দিন ও একই এলাকার বাসিন্দা আব্দুল মালেক প্রকাশ মালেক মিয়া। উদ্ধার হওয়া ব্যবসায়ী হলেন- সাখাওয়াত হোসেন। চকরিয়া উপজেলার মাইজ ঘোনার মাঝের পাড়া এলাকার বাসিন্দা তিনি।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

মো. আবু সালাম চৌধুরী বলেন, চকরিয়ার মোহাম্মদ আশহাদুল ইসলাম র‌্যাব-১৫ এর কাছে একটি লিখিত অভিযোগ করেন। এতে বলা হয়, কক্সবাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে অপরহণের শিকার হয়েছেন তার বড় ভাই ব্যবসায়ী সাখাওয়াত হোসেন। ১০ অক্টোবর সকালে অপহরণকারীরা তাকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় তার ভাইকে হত্যা করে মরদেহ গুম করে ফেলার হুমকি দেয়। পরে অপহরণকারীদের দেওয়া নম্বরে ৫০ হাজার টাকা পাঠানো হয়। কিন্তু তাতেও মুক্তি মিলেনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাবের একটি দল ভোরে লম্বরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে। এ সময় অপহরণ চক্রের হোতাসহ দুজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় অপহৃতের ছোট ভাই মোহাম্মদ আশহাদুল ইসলাম বাদী হয়ে অপহরণ চক্রের দুজনসহ অজ্ঞাতপরিচয় ৪/৫ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা