× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে মা-মেয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ১৭:০১ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৩ ১৭:১৭ পিএম

চট্টগ্রাম আদালত। ফাইল ফটো

চট্টগ্রাম আদালত। ফাইল ফটো

চট্টগ্রামের সররঘাট থানা এলাকায় আট বছর আগে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার আরেক আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা আদালতের বিচারক বেগম সিরাজাম মুনিয়া এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিকে আদালতে উপস্থিত করা হয়েছিল।

মৃত্যুদণ্ডের সাজা পাওয়া বেলাল হোসেন নিহত নাছিমা বেগমের স্বামী শাহ আলমের খালাত ভাই। আর অন্য আসামি টিটু সাহা একটি জুয়েলার্সের কর্মচারী।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রশিদ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, বেলাল হোসেনের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন এবং অনাদায়ে আরও ছয় মাসের সাজা দিয়েছেন। খুনের পর বেলাল যে স্বর্ণ লুট করেছিল তা কিনে নিজের হেফাজতে রাখায় আরেক আসামি টিটু সাহাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের সাজা দিয়েছেন আদালত।

মামলার নথির বরাতে তিনি জানান, ২০১৫ সালের ৭ মে সদরঘাটের একটি ভাড়া বাসা থেকে নাছিমা আক্তার ও তার ১০ বছরের মেয়ে রিয়া আক্তারের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ওইদিনই সদরঘাট থানায় মামলা করেন নাছিমা বেগমের স্বামী শাহ আলম। পরে তদন্তে উঠে আসে বেলাল হোসেন ডাকাতির উদ্দেশে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বেলাল উদ্দিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। ২০১৯ সালের ১৫ জুলাই বেলাল উদ্দিন ও টিটু সাহার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা