× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উখিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে প্রকৌশলী নিহত

কক্সবাজার অফিস

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ১৫:৩৭ পিএম

উখিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে প্রকৌশলী নিহত

কক্সবাজারে বাস ও অটোরিকশার সংঘর্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উখিয়া উপজেলার উপ-সহকারী প্রকৌশলী জহুরুল হক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১১ টায় উখিয়ার রাজাপালং ইউনিয়নের হিজলীয়ায় এ দুর্ঘটনা ঘটে।

জহুরুল হক কুষ্টিয়া সদরের নিহিংশ এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। 

আহতদের উখিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উখিয়ামুখী একটি অটোরিকশার সাথে কক্সবাজারমুখী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার এক যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন।

তিনি বরেন, নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা