× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ১২:৩৩ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ১৩:১৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জয়পুরহাটের পাঁচবিবিতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৯ অক্টোবর) মধ্যরাতে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বৃদ্ধার নাম মমেছা বেগম। তিনি বাগজানা মাস্টারপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের স্ত্রী।

বাগজানা ইউনিয়ন পরিষদের সদস্য আরিফ হোসাইন জানান, মমেছা বেগম দীর্ঘদিন ধরে মনসিক সমস্যায় ভুগছিলেন। রাতের কোনো একসময় সবার অজান্তে বাড়ির বাইরে বের হয়ে ট্রেনে কাটা পড়ে মারা যান। ভোরে তার লাশ পাওয়া যায়।

সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধা মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা