× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে চলন্ত বাসে আগুন, আহত ১০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩ ১৬:২৪ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩ ১৬:২৮ পিএম

রূপগঞ্জে সোহাগ পরিবহণে আগুন লেগে অন্তত ১০ জন আহত হয়েছে। প্রবা ফটো

রূপগঞ্জে সোহাগ পরিবহণে আগুন লেগে অন্তত ১০ জন আহত হয়েছে। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য ৪০-৪২ যাত্রী প্রাণে বেঁচে গেলেও ঠেলাঠেলি করে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হন।

রবিবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার কর্ণগোপ এলাকায় রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী সোহাগ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে রাজধানীর কমলাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে সোহাগ পরিবহনের একটি বাস ৪০-৪২ যাত্রী নিয়ে ছেড়ে আসে। পথে ডাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িতে আগুনের শিখা দেখে যাত্রীরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এ সময় চালক গাড়িটিকে রাস্তার পাশে দাঁড় করায়। এর পরপরই পুরো বাসে আগুন ধরে যায়।

আতঙ্কিত যাত্রীরা জানালা ও দরজা দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হন। এসময় পার্শ্ববর্তী এস এফ টেক্সটাইল মিলের নিজস্ব অগ্নিনির্বাপক গ্রুপ এগিয়ে এসে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের বেশিরভাগ পুড়ে যায়। আহতরা স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা শেষে গন্তব্যে চলে গেছেন।

এস এফ টেক্সটাইলের অ্যাডমিন ফয়সাল ভূঁইয়া বলেন, ‘রাস্তার পাশেই অমাদের কারখানা হঠাৎ দেখি একটি বাসে আগুন জ্বলছে। আমি তাৎক্ষণিকভাবে আমাদের কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক টিমকে নিয়ে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন।

এসআই আব্দুল করিম বলেন, ‘দগ্ধ বাসটি উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কারণ জানতে চেষ্টা চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা