× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন

আওয়ামী লীগের মনোয়নপ্রত্যাশী সাত্তারপুত্র তুষার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩ ১০:০২ এএম

আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে শনিবার মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির দলছুট নেতা প্রয়াত উকিল আব্দুস সাত্তার ভূইয়ার ছেলে মাইনুল হাসান তুষার। প্রবা ফটো

আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে শনিবার মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির দলছুট নেতা প্রয়াত উকিল আব্দুস সাত্তার ভূইয়ার ছেলে মাইনুল হাসান তুষার। প্রবা ফটো

বিএনপির দলছুট নেতা উকিল আব্দুস সাত্তার ভূইয়ার মৃত্যুতে শূন্য হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার ছেলে মাইনুল হাসান তুষার। শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। 

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূইয়া। বাবার মৃত্যুর পর ওই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলে অংশ নেবেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন সাত্তারপুত্র তুষার।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে জানতে চাইলে মাইনুল হাসান তুষার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি এবং আমার পরিবার কৃতজ্ঞ। আমার বাবার জীবনের শেষ সময়ে তিনি তাকে মূল্যায়ন করেছেন, সম্মান দিয়েছেন। আমি আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছি। আশা করছি, উনি (প্রধানমন্ত্রী) আমার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য আমাকে সুযোগ দেবেন।’

আলোচিত সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূইয়ার মৃত্যুতে গত ৪ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পাশাপাশি এ আসনে উপনির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর উপনির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা আব্দুস সাত্তার ভূইয়া দলীয় সিদ্ধান্তে গত বছরের ডিসেম্বরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। পরে চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকেও পদত্যাগ করে নিজের ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত নেন। এ নিয়ে সারা দেশেই আলোচিত হন আব্দুস সাত্তার। এ ঘটনায় তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করে বিএনপি। তবে চলতি বছরের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে পুনরায় সংসদ সদস্য হন আব্দুস সাত্তার।

বিএনপির বর্ষীয়ান নেতা উকিল আব্দুস সাত্তার দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা