× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘প্রতিহিংসার আগুনে’ অঙ্গার দুই ভাই : ১২ জনের নামে মামলা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩ ১৯:১৫ পিএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩ ১৯:৪৫ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ফেনী পৌরসভার মধ্যম বিরিঞ্চি এলাকার ফকিরবাড়ির বসতঘরে আগুনে পুড়ে দুই শিশু অঙ্গার হওয়ার ঘটনায় বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে মামলা হয়েছে। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৭ জনের নামে মামলাটি করেন শিশুদের বাবা মুহাম্মদ রনি হোসেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন- মধ্যম বিরিঞ্চি এলাকার জনি, আনোয়ার, ছাগলনাইয়ার এলাকার বাদল এবং তার ভাই রমজান আলী, দিদার, সাইফুল ইসলাম, রকি, মিয়া ড্রাইভার, সজিব, মো. মিয়া, মোকছেদা আক্তার সুমি, আবদুল আজিম।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা জানান, শিশুদের বাবা বাদী হয়ে গতকাল রাতে মামলা করেছেন। মামলাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা যাচাই করার জন্য পিবিআইয়ের একটি দল কাজ করছে। এ ছাড়া সিআইডি ও পুলিশের বেশ কয়েকটি দল তদন্ত করছে। 

গত মঙ্গলবার রাতে রনি হোসেনের ঘরে আগুন লেগে তার দুই শিশুসন্তান মাইদুল ইসলাম শাহাদাত, রাহাদুল ইসলাম গোলাপ মারা যায়।

পূর্ববিরোধের জেরে প্রতিহিংসা থেকে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে দাবি করে রনি বলেন, ‘কিছু দিন আগে পারিবারিক কবরস্থানে অনুমতি ছাড়া প্রতিবেশী জনি ও আনোয়ার তাদের এক স্বজনের মরদেহ দাফন করতে গেলে তাদের সঙ্গে আমাদের কথা-কাটাকাটি হয়। এর পর থেকেই তারা কয়েকবার আমাদের দেখে নেওয়ার হুমকি দেয়। এর জেরেই তারা এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা