× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিনি ঠিকাদার কল্যাণ সমিতির মতবিনিময় সভা

রংপুর অফিস

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ১৯:৪০ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৩ ২১:০০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

রংপুর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিনি ঠিকাদার কল্যাণ সমিতির মতবিনিময় সভা হয়েছে। সোমবার (২ অক্টোবর) নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় রংপুর বিভাগের শতাধিক ঠিকাদার অংশ নেন।

ঠিকাদার মোসলেম আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শেখ শাহবাজ আলী। বক্তব্য দেন ঠিকাদার রহমান আতিক, রবিউল আলম, বিনয় দেবনাথ, গকুল রায়, ক্ষিতিশ চন্দ্র রায় প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম বাস্তবায়নে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বড় ঠিকাদাররা যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন মিনি ঠিকাদাররা চরসহ দুর্গম এলাকায় গিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করেছে। এতে করে বাংলাদেশের সবখানে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। এর ফলে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০১৭ সালের ১৪ নভেম্বর মিনি ঠিকাদারদের বড় প্রকল্প কাজে অংশগ্রহণের জন্য সার্কুলার জারি করে। মিনি ঠিকাদাররা ২০২৩ সালের জানুয়ারী পর্যন্ত পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সকল ধরনের ঠিকাদারি কাজে অংশগ্রহণ করতে পারতেন। কিন্তু বড় ঠিকাদারদের কারসাজির কারণে এ সার্কুলার চলতি বছরের ৩১ জানুয়ারি বাতিল করা হয়। 

সভায় ঠিকাদাররা অভিযোগ করে বলেন, বড় ঠিকাদারদের মতো মিনি ঠিকাদাররাও একই পরিমাণ ফি দিয়ে লাইসেন্স নবায়ন, ট্রেড লাইসেন্স নেওয়াসহ সকল কার্যক্রম বাস্তবায়ন করে। অথচ দক্ষতা ও যোগ্য থাকা সত্ত্বেও বড় ঠিকাদারদের যোগসাজশের কারণে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। তারা অবিলম্বে সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন। 

আলোচনা সভা শেষে মিনি ঠিকাদার কল্যাণ সমিতির রংপুর জোনের কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা