× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইনজীবী ভুবনের মৃত্যুতে ফেনীতে প্রতিবাদ, মরদেহ সৎকার

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৫ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪২ পিএম

আইনজীবী ভুবন চন্দ্র শীল। ফাইল ছবি

আইনজীবী ভুবন চন্দ্র শীল। ফাইল ছবি

রাজধানীর তেজগাঁওয়ে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত পথচারী আইনজীবী ভুবন চন্দ্র শীলের মৃত্যুর প্রতিবাদে সভা করেছে ফেনী প্রগতিশীল আইনজীবী পরিষদ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর আদালত প্রাঙ্গণে প্রতিবাদ সভাটি হয়। এতে সভাপতিত্ব করেন আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সমীর চন্দ্র কর। বক্তব্য দেন অ্যাডভোকেট আবুল বশর, অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী প্রমুখ।

বক্তারা ভুবন চন্দ্র শীলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সোমবার সকালে রাজধানীর ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভুবন চন্দ্র শীল।

এদিকে ভুবন চন্দ্র শীলের মরদেহ ফেনীর নোয়াপাড়া গ্রামে সোমবার রাতে এসে পৌঁছলে গ্রামের শ্মশানে মরদেহের সৎকার করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাঈদুর রহমান হেলাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে ভুবনের মরদেহ গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার নোয়াপাড়া গ্রামে এসে পৌঁছায়। রাত সাড়ে ১২টায় গ্রামের শ্মশানে মরদেহের সৎকার করা হয়।

ভুবন চন্দ্র শীল পেশায় একজন আইনজীবী। তিনি গোমতী টেক্সটাইল লি. নামের একটি কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন। ঢাকার আরামবাগে স্ত্রী ও একমাত্র কন্যাসন্তান নিয়ে থাকতেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা