× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিএমএবির খুলনায় ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৮ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) খুলনা ব্রাঞ্চ কাউন্সিল কর্তৃত জুলাই-ডিসেম্বর সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) খুলনার সোনাডাঙ্গা সিএমএ ভবনে এ অনুষ্ঠান হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএমএবির প্রেসিডেন্ট মো. আব্দুর রহমান খানএফসিএমএ। প্রধান অতিথি তার বক্তব্যে সিএমএ পেশা বেছে নেওয়ার জন্য সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের সিদ্ধান্তের প্রশংসা করেন। তিনি দেশে পেশাদার হিসাবরক্ষকের প্রয়োজনীয়তার একটি চিত্র উপস্থাপন করেন। 

আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এফসিএমএ, ট্রেজারার মো. আক্তারউজ্জামান এফসিএমএ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন (বিভাগ) অধ্যাপক এসএম জাহিদুর রহমান, আযম খান সরকারী কমার্স কলেজের অধ্যক্ষ কার্তিক চন্দ্র মন্ডল ও আইসিএমএবির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জাকারিয়া মাসুদ এফসিএমএ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএমএবির খুলনা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান মো. আরিফুর রহমান এফসিএমএ ও স্বাগত বক্তব্য দেন ভাইস-চেয়ারম্যান মো. আজিজুর রহমান এসিএমএ। 

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সরকারী আযম খান কলেজের সহযোগী অধ্যাপক তারক চাঁদ ঢালী। অনুষ্ঠানে খুলনার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা