× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪৭ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শেরপুরের ঝিনাইগাতীতে বাড়ির পাশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঝিনাইগাতী সদর ইউনিয়নে তাদের মৃত্যু হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো, সদর ইউনিয়নের সারিকালীনগর গ্রামের জাকিরুল ইসলামের ছানোয়ার হোসেন এবং একই ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের সুমন মিয়ার ছেলে তাকবির। তাদের দুজনের বয়স দেড় বছর।

পরিবারের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরের সময় পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন ছানোয়ারের মা। কিছুক্ষণ পর ছানোয়ারকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। সন্ধ্যার দিকে বাড়ির পাশে পুকুরে ছানোয়ারকে ভাসতে দেখে স্বজনরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই দিন দুপুরে তাকবিরকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। অনেক খোঁজাখুঁজির পর বিকালে বাড়ির পাশে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে স্বজনরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, ‘এ ব্যাপারে থানায় দুটি ইউডি মামলা হয়েছে। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা