× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল দুই এনজিওকর্মীর

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১২ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪১ পিএম

চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া ক্যাভার্ডভ্যান। প্রবা ফটো

চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া ক্যাভার্ডভ্যান। প্রবা ফটো

টাঙ্গাইলের ধনবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় দুই এনজিওকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দড়িরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, পাবনা জেলার ভাঙ্গুরা থানাধীন মোহাম্মদ মোতালেব হোসেন ও ধনবাড়ি উপজেলার হাতিবান্ধা গ্রামের বাসিন্দা জাহিদ হাসান। তারা বেসরকারি সংস্থা প্রশিকা এনজিওতে চাকরি করতেন।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে জামালপুর যাওয়ার সময় দড়িরামপুর এলাকায় আসলে ক্যাভার্ডভ্যানের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের উপর উল্টে যায়। এতে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। তারা দুজনে প্রশিকা এনজিওতে চাকরি করতেন। নিহতের স্বজনরা থানায় এসেছেন। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা