× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে ইমাম-মোয়াজ্জিনকে কুপিয়ে জখম

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১৪ পিএম

মসজিদ কমিটি নিয়ে বিরোধে ইমাম-মোয়াজ্জিনকে কুপিয়ে জখম

কিশোরগঞ্জে মসজিদ পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জের ধরে ইমাম ও মোয়াজ্জিনকে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া এলাকায় পঁচুশাহ ফকির মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত রবিউল ইসলাম পঁচুশাহ ফকির মসজিদের ইমাম ও করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা এবং একই মসজিদের মুয়াজ্জিন আরমান মিয়া চংশোলাকিয়া এলাকার বাসিন্দা। আরমান মসজিদসংলগ্ন ফোরকানিয়া মাদ্রাসার হেফজ শ্রেণির ছাত্র। এদিকে এ ঘটনার পর স্থানীয়রা হামলাকারী নুরুল আমিন ও রমজান মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয়রা জানান, মসজিদ পরিচালনা কমিটি নিয়ে ইমামের সঙ্গে নুরুল আমিন ও রমজান আলীর বিরোধ ছিল। এরই জেরে সকালে মসজিদের সামনে কথাকাটাকাটির একপর্যায়ে ইমাম রবিউল ইসলামকে কুপিয়ে আহত করেন তারা। এ সময় মোয়াজ্জিন আরমান ইমামকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ বলেন, এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মহিনন্দের চংশোলাকিয়া গ্রামের বাসিন্দা মৃত মনফর আলীর ছেলে আমিন ও আজিম উদ্দিনের ছেলে রমজান নামে দুজনকে আটক করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা