× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অশুভ শক্তির মুখে চুনকালি লেগেছে : সেলিম মাহমুদ

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৫ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৪ পিএম

অশুভ শক্তির মুখে চুনকালি লেগেছে : সেলিম মাহমুদ

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনাকে আরও ১০ বছর ক্ষমতায় রাখতে হবে। নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি থাকতে তিনি একের পর এক যে চমক দেখাচ্ছেন, তাতে বাংলাদেশবিরোধী অশুভ শক্তির মুখে চুনকালি লেগেছে।’

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুরের কচুয়া উপজেলার বাইছারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সেলিম মাহমুদ বলেন, যেকোনো মূল্যে সরকার উৎখাতের লক্ষ্যে বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছিল। কিন্তু সেই ষড়যন্ত্র যে ভণ্ডুল হয়েছে, সেটি আর বলার অপেক্ষা রাখে। কেউ কেউ সন্দিহান ছিলেন, শেখ হাসিনা এত আন্তর্জাতিক ষড়যন্ত্র ও কূটনৈতিক মারপ্যাঁচ মোকাবিলা করতে পারবেন কি না। কিন্তু তিনি দৃঢ়ভাবেই সব মোকাবিলা করেছেন।’

জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবর রহমান, ইউপি চেয়ারম্যান ইসহাক শিকদার, মনির হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা