× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিবিপ্রধান হারুনের গ্রামের বাড়িতে দুই মন্ত্রীকে আপ্যায়ন

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৪৯ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০২ পিএম

ডিবিপ্রধান হারুন অর রশীদের গ্রামের বাড়িতে দুপুরের খাবার খেয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। প্রবা ফটো

ডিবিপ্রধান হারুন অর রশীদের গ্রামের বাড়িতে দুপুরের খাবার খেয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। প্রবা ফটো

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নিজ গ্রামের বাড়িতে দুই মন্ত্রীকে আপ্যায়ন করলেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন অর রশীদ। তার বাড়িতে বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরের খাবার খেয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

হারুনের গ্রামের বাড়ি মিঠামইন উপজেলার হোসেনপুরে। সেখানে অবস্থিত প্রেসিডেন্ট রিসোর্টে গিয়েছিলেন পরিকল্পনামন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।

দুই মন্ত্রীকে গ্রামের বাড়িতে আপ্যায়ন করার বিষয় নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন ডিবিপ্রধান হারুন। তিনি লিখেছেন, ‘পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার কিশোরগঞ্জের প্রেসিডেন্ট রিসোর্টে আসেন। এ সময় প্রেসিডেন্ট রিসোর্টের এমডি মন্ত্রীদের ফুল দিয়ে বরণ করেন। পরে অতিথিরা আমার গ্রামের বাড়িতে আসেন।’

তিনি আরও উল্লেখ করেন, ‘ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আমার আত্মীয়। সেই সূত্রেই আমার বাড়িতে পারিবারিক মিলনমেলায় অংশগ্রহণ করেন। আর রাষ্ট্রীয় কাজে কিশোরগঞ্জ সফরে থাকা পরিকল্পনামন্ত্রী আমার আমন্ত্রণে কিছু সময় আমার বাড়িতে অবস্থান করেন ও দুপুরের খাবার গ্রহণ করেন।’

এ সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা