মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫০ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২০ পিএম
ছবি : সংগৃহীত
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে দুই নারীসহ তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (৬ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে। এর আগে মঙ্গলবার বিকালে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- হারুন অর রশীদ, তার স্ত্রী মাহিনুর বেগম ও মেয়ে তামান্না আক্তার মিম।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিবাদমান একটি মৎস্য ঘেরের পাহারা ঘর নির্মাণকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদেরকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় একই গ্রামের জাকির হোসেন সাজ্জালসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। পুলিশ আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে। অন্যদেরকে গ্রেপ্তারের অভিযান চলছে।