× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকল্পের অনুমোদন, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে হাতিয়ায় আনন্দ মিছিল

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ১৯:২৬ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ২১:০৮ পিএম

প্রকল্প অনুমোদন পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে হাতিয়ায় আনন্দ মিছিল। প্রবা ফটো

প্রকল্প অনুমোদন পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে হাতিয়ায় আনন্দ মিছিল। প্রবা ফটো

কেউ নদীগর্ভে বসতঘর হারিয়েছেন চারবার, কেউ হারিয়েছেন পাঁচবার। নদী ভাঙতে ভাঙতে অসহায় হয়ে পড়েছেন তারা। অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৭৮ কোটি টাকার মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষার্থে নোয়াখালীর হাতিয়া উপজেলায় চানন্দী ইউনিয়নে ব্লক প্রতিরক্ষামূলক প্রকল্প অনুমোদন পেয়েছে। এতে স্থানীয়দের যেন আনন্দের শেষ নেই। নাচে গেয়ে এবং গায়ে রঙ মেখে আনন্দ মিছিল করছেন তারা।

বুধবার (৩০ আগস্ট) সকালে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মেঘনাপাড়ের হাজারো নদী ভাঙা পরিবার আনন্দ মিছিল-শোভাযাত্রা করেন। এ সময় তারা মিষ্টি বিতরণও করেন।

তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, হাতিয়ার সংসদ সদস্য আয়েশা ফেরদাউস ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়াও মঙ্গলবার রাতে আনন্দ মিছিলের পাশাপাশি মসজিদে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে শোকরিয়া আদায় করা হয়।

পাঁচবার ভাঙনের শিকার মোহাম্মদ বাহার বলেন, ‘আমি পাঁচবার ভাঙনে সব হারিয়ে ফেলেছি। মাথা গোঁজার ঠাঁই মিলেছে অন্যের স্থানে। এই প্রকল্প পাশ হওয়ায় নতুন করে স্বপ্ন দেখছি বেঁচে থাকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের এমপি আয়েশা ফেরদাউস, সাবেক এমপি মোহাম্মদ আলীসহ সবাইকে ধন্যবাদ জানাই।’

আনন্দ মিছিলে অংশ নেওয়া বেলাল মাঝি বলেন, ‘আমাদের একটাই দাবি ছিল নদী ভাঙন রোধ করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বীপবন্ধু মোহাম্মদ আলী, দ্বীপমাতা আয়েশা ফেরদাউস ও উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন মহোদয়ের সহযোগিতায় আজ প্রকল্প পাশ হয়েছে।  আমর সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। সবার জন্য মুনাজাতে আল্লাহর কাছে দোয়া করব।’

চানন্দী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. দিদারুল করিম মিলন বলেন, ‘পুরো ইউনিয়নবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে৷ সবাই আনন্দ মিছিলে অংশগ্রহণ করছে। আজ আমাদের আনন্দের শেষ নাই। আমরা নেচে গেয়ে আনন্দ মিছিল করছি। গায়ে রঙ মেখে আনন্দ করছি।’

হাতিয়ার সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একান্ত প্রচেষ্টায় নদী ভাঙন কবলিত এলাকা চানন্দী ইউনিয়নের মানুষের দীর্ঘ প্রতীক্ষার ব্লক প্রকল্প একনেকে অনুমোদ হয়েছে। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি।’

নোয়াখালী-৬ আসন হাতিয়ার সংসদ সদস্য আয়েশা ফেরদাউস প্রতিদিনের বাংলাদেশকে বলেন, চানন্দী ইউনিয়নের মানুষের আনন্দের শেষ নেই। দীর্ঘ দিন পর নদী ভাঙন কবলিত এলাকার মানুষের স্বপ্নের দাবি পূরণ হয়েছে। যেহেতু আমাদের দ্বীপ উপজেলা, আমাদের আরও অনেক অঞ্চল রয়েছে যারা নদী ভাঙনে মানবেতর জীবনযাপন করছেন। সে প্রকল্পগুলো অনুমোদন পেলে হাতিয়াবাসীর প্রধানমন্ত্রীর কাছে চাওয়ার কিছুই থাকবে না। কেননা ইতোমধ্যে বিদ্যুতের ব্যবস্থা প্রধানমন্ত্রী করে দিয়েছেন। এখন কেবল নদী ভাঙনের হাত থেকে হাতিয়ার মানুষদের রক্ষা করা প্রয়োজন।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ৩৭৮ কোটি টাকা প্রকল্পটি একনেক সভায় অনুমোদিত হয়েছে। ফলে প্রকল্প এলাকায় অবস্থিত অবকাঠামোসহ বিস্তীর্ণ এলাকা নদী ভাঙন থেকে রক্ষা পাবে। এতে লবনাক্ত পানির অনুপ্রবেশ রোধের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। প্রকল্পের আওতায় ৪ দশমিক ৯০ কিলোমিটার সিমেন্ট কংক্রিট ব্লক, জিওব্যাগ ব্যবহার পূর্বক নদী তীর প্রতিরক্ষামূলক কাজের সংস্থান রয়েছে। পানিসম্পদমন্ত্রীর অনুমতি সাপেক্ষে খুব দ্রুত দরপত্র আহ্বানের মাধ্যমে নদী ভাঙন রোধে কাজ করার প্রক্রিয়া শুরু হবে।

আনন্দ মিছিল ও শোভাযাত্রায় হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা