× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে পাহাড় ধসে দুই উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১৮:১৪ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ১৮:৪৭ পিএম

খাগড়াছড়ির সিন্দুকছড়ি সড়কে পাহাড় ধসে যান চলাচল ব্যাহত। প্রবা ফটো

খাগড়াছড়ির সিন্দুকছড়ি সড়কে পাহাড় ধসে যান চলাচল ব্যাহত। প্রবা ফটো

ভারী বর্ষণের ফলে খাগড়াছড়ির সিন্দুকছড়িতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে গুইমারা ও মহালছড়ি দুই উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (২৬ আগস্ট) গভীর রাতে পঙ্খীমুড়ার ঠান্ডাছড়ি পরিত্যক্ত আর্মি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

রবিবার (২৭ আগস্ট) সিন্দুকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রেদাক মারমা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর থেকে সবাই কাজ করছে। যান চলাচল স্বাভাবিক করতে আরো সময় লাগতে পারে।

গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গুইমারা উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ফায়ার সার্ভিস ও সেনাবহিনীর যৌথ উদ্যোগে ধসে পড়া মাটি সরানোর কাজ চলছে। দ্রুতই সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা