× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাঈদীকে নিয়ে কবিতা লিখে আওয়ামী লীগ নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ২০:৪৯ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ২২:০৭ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

দলীয় শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডা. আব্দুল কুদ্দুসকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) সকালে দলীয় কার্যালয়ে এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করা হয়।

এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু ও সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর শোক জানিয়ে তাকে নিয়ে কবিতা লিখে ফেসবুকে পোস্ট দেন ডা. আব্দুল কুদ্দুস। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। দলের নীতি ও আদর্শ পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগ বরাবর চিঠি পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা