নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১৯:৪৯ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ২০:১২ পিএম
শোকসভায় বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। প্রবা ফটো
তত্ত্বাবধায়ক
সরকারের মৃত্যু ও চল্লিশা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, ’এ দেশে তত্ত্বাবধায়ক সরকার আর কখনও আসবে না। তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যু
হয়েছে, চল্লিশাও হয়েছে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায়
নির্বাচন হবে।’
শনিবার
(২৬ আগস্ট) বিকালে নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা বিদ্যালয় মাঠে পাতারী ইউনিয়ন
আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা
বলেন।
উন্নয়নের
ধারাবাহিকতা ধরে রাখতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে হবে মন্তব্য করে খাদ্যমন্ত্রী
বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ
ডিজিটাল হয়েছে। আগামীর টার্গেট স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। শেখ হাসিনা থাকলে সবখানে
উন্নয়ন হয়। তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী
করার আহ্বান জানাই।’
খাদ্যমন্ত্রী
বলেন, ’শেখ হাসিনার উন্নয়নে হিংসা করে লাভ নেই। তার বিজয় কেউ ঠেকাতে পারবে না। বর্তমান
সরকারের নানামুখী উদ্যোগে দেশের মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন এসেছে। বর্তমান
সরকারের উন্নয়ন থেকে কেউ বাদ যায়নি।’
বিএনপির
সমালোচনা করে তিনি বলেন, ’বিএনপি দেশের উন্নয়ন না করে নিজেদের উন্নয়ন করেছে। উন্নয়নের
প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিএনপির ভোট চাওয়ার মুখ নেই। তারা আন্দোলনের নামে যে আগুনসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে আর প্রতিরোধ নয়, প্রতিশোধ নিতে হবে।’
পাতারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এমএ খালেক, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন, পাতারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।