× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভৈরব নদী থেকে চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার

খুলনা অফিস

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১৭:৪৭ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ১৮:০৬ পিএম

ভৈরব নদী থেকে চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো

ভৈরব নদী থেকে চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো

খুলনার নিউজপ্রিন্ট মিলের ভেতরে নির্মাণাধীন ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের চীনা প্রকৌশলী ওয়াং সিয়াও খুইয়ের মরদেহ ভৈরব নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৬আগস্ট) দুপুরে মহানগরীর খালিশপুর ভৈরব নদীর চরেরহাট ৭ নম্বর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খালিশপুর থানার এসআই নিমাই মন্ডল এ সব তথ্য নিশ্চিত করেছেন। 

রূপসা ৮০০ মেগাওয়াট সিসি পিপি প্রকল্পের চীনা প্রতিষ্ঠান সানডং সানলং সান হুই ইলেকট্রিক্যাল কোম্পানির দোভাষী তুহিন মিয়া জানান, গত বৃহষ্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ওয়াং সিয়াও খুই চুল কাটার জন্য প্রকল্পের বাইরে বের হন। কিন্তু শুক্রবার সকালে প্রকল্প থেকে মোবাইল ফোনে জানানো হয় তিনি রাতে ফিরে আসেননি।

এ বিষয়ে শুক্রবার বিকালে খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এদিকে শনিবার সকালে প্রকল্পের কয়েকজন কর্মী নৌকা ভাড়া করে তাকে খোঁজা শুরু করেন। পরে ভৈরব নদীর চরেরহাট ঘাট সংলগ্ন এলাকায় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন। পরবর্তীতে পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে প্রকৌশলী ওয়াং সিয়াও খুইকে শনাক্ত করা হয়। তিনি চীনা প্রতিষ্ঠান সানডং সানলং সান হুই ইলেকট্রিক্যাল কোম্পানির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন।

খালিশপুর থানার এসআই নিমাই মন্ডল জানান, ভৈরব নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল রিপোর্ট করার পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে খুলনা পিবিআই’র সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট ও বিস্তারিত খোঁজ-খবর নেন।

খুলনা পিবিআই’র এসপি সৈয়দ মুশফিকুর রহমান জানান, যতটুকু তথ্য পাওয়া গেছে তিনি চীনের একটি ইলেকট্রিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। কোম্পানি থেকে বের হওয়ার সুযোগ খুব কম ছিল। কোনো কিছুর প্রয়োজন হলে এখানে দোভাষী আছে তার মাধ্যমে আনা হতো। দোভাষীর তথ্য মতে, তিনি খুব শান্ত স্বভাবের ব্যক্তি ছিলেন। তিনি কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। 

তিনি আরও জানান, সংবাদ পেয়ে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি। এটি কোনো নিছক দুর্ঘটনা, নাকি হত্যা করা হয়েছে এবং কারা এর সঙ্গে সম্পৃক্ত সে বিষয়টি এখনই বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শনের পর জানান, চীনা নাগরিকের রহস্যজনক এ মৃত্যুর ঘটনা পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের পর ঘটনার বিষয় আরও জট খুলবে। 

তবে এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলেও নিউজপ্রিন্ট মিলের জমিতে নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের কাউকে পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা