× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শয়নকক্ষ থেকে বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার

বগুড়া অফিস

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১২:৫৯ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ১৩:২৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার সোনাতলায় এক বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মধুপুর ইউনিয়নের গারামারা গ্রামের ওই বৃদ্ধার বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ওই বৃদ্ধার নাম, জাহেরা বেওয়া। তিনি উপজেলার মধুপুর ইউনিয়নের গারামারা গ্রামের মৃত কাশেম শেখের স্ত্রী।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈকত হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে শয়নকক্ষে ঘুমিয়ে পড়ার পর কোনো এক সময় ওই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের পাশাপাশি পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোর (পিবিআই) কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা তদন্ত শুরু করেছি। আশাকরি খুব তাড়াতাড়ি রহস্য উন্মোচন করা সম্ভব হবে।

নিহতের ছেলে হেলাল উদ্দিন জানান, ছুটিতে আমি বাড়িতে এসেছিলাম। ছুটি শেষ হওয়ায় শুক্রবার রাতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হই। আমি রওনা হওয়ার কয়েক ঘণ্টা পর একজন আমাকে ফোন করে বলেন আমার মাকে হত্যা করা হয়েছে। খবরটি পেয়ে আমি আবার চলে আসি।

তিনি আরও বলেন, আমার মায়ের নামে কোনো জায়গা-জমি নেই। তাই এসব নিয়ে হত্যাকাণ্ডের কোনো আশঙ্কা আমি করছি না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা