× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কটিয়াদীর চান্দপুর ইউপি চেয়ারম্যান বরখাস্ত

মধ্যাঞ্চল প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২ ১০:৪২ এএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২২ ১০:৫১ এএম

মাফুজুর রহমান। ছবি : প্রবা

মাফুজুর রহমান। ছবি : প্রবা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাফুজুর রহমান ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শহীদুল হক উজ্জ্বলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে করা মামলা আমলে নেওয়ার পর স্থানীয় সরকার বিভাগ তাদের বরখাস্ত করে বুধবার (১২ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের কপি কিশোরগঞ্জের জেলা প্রশাসক, কটিয়াদীর ইউএনও এবং বরখাস্ত চেয়ারম্যান ও মেম্বারের কাছে পাঠানো হয়েছে।

কটিয়াদীর ইউএনও খানজাদা শাহরিয়ার বিন মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

কয়েক মাস আগে চান্দপুর ইউনিয়নের মঞ্জিলেরকান্দা গ্রামের আনোয়ার আলী ভূঁইয়া মারাজের বাড়িঘর ভেঙে দখল করে মালামাল লুট হয়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ ১৩ জনের বিরুদ্ধে ১০ আগস্ট কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়।

১১ সেপ্টেম্বর চেয়ারম্যান, মেম্বারসহ ৯ জন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ আফরোজা তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তারা জামিনে রয়েছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়র পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (১) ধারা অনুযায়ী কিশোরগঞ্জের জেলা প্রশাসক এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করেন।

প্রবা/এইচকে/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা